Tuesday, 30 October 2018

মজুরী সংজ্ঞা



মজুরী সংজ্ঞাঃ

২-৪৫ ধারা 

ধারা ‍মজুরী অর্থ টাকায় প্রকাশ করা হয় বা যায় এমন সকল পারিশ্রমিক যাহা চাকুরীর চাকুরীর শর্তাবলী, প্রকাশ্য বা উহ্য যেভাবেই থাকুক না কেন, পালন করা হইলে কোন শ্রমিককে তাহার চাকুরীর জন্য বা কাজ করার জন্য প্রদেয় হয়, এবং উক্তরূপ প্রকৃতির অন্য কোন অতিরিক্ত প্রদেয় পারিশ্রমিকও ইহার অন্তর্ভূক্ত হইবে, তবে নিম্নলিখিত অর্থ ইহার অন্তর্ভুক্ত হইবে না, যথাঃ

ক) বাসস্থান সংস্থান, আলো, পানি, চিকিৎসা সুবিধা বা অন্য কোন সুবিধা প্রদানের মূল্য অথবা সরকার কর্তৃক সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা বাদ দেওয়া হইয়াছে এইরূপ কোন সেবার মূল্য,

খ) অবসর ভাতা তহবিল বা ভবিষ্য তহবিলে মালিক কর্তৃক প্রদত্ত কোন চাঁদা,

গ) কোন ভ্রমণ ভাতা অভবা কোন ভ্রমাণ রেয়াতেন মূল্য,

ঘ) কাজের প্রকৃতির কারনে কোন বিশেষ খরচ বহন করিবার জন্য কোন শ্রমিককে প্রদত্ত অর্থ;



মজুরীর বিশেষ সংজ্ঞাঃ ১২০ ধারা
বিষয অথবা প্রসজ্ঞে পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই অধ্যায়ে ‘মজুরী’ বলিতে ধারা ২(৪৫) এ মজুরী বলিতে যে অর্থ করা হইয়াছে তাহা, এবং নিলিখিত পাওনাগুলিও ইহার অন্তরভূক্ত হইবে, যথাঃ

 ক) নিয়োগের শর্ত মোতাবেক প্রদেয় কোন বোনাস অথবা অন্য কোন অতিরিক্ত পারিশ্রমিক;

খ) ছুটি, বন্ধ অথবা অধিকাল কর্মের জন্য প্রদেয় কোন পারিশ্রমিক;
গ) কোন আদালতের আদেশ অথবা পক্ষদ্বয়ের মধ্যে কোন রোয়েদাদ বা নিষ্পতত্তির অধীনে প্রদেয় কোন পারিশ্রমিক;
ঘ) চাকুরীর অবসান, উহা ছাঁটাই, ডিসচার্জ, অপসারণ, পদত্যাগ, অবসর, বরখাস্থ আথবা অন্য যে ভাবেই হউক না কেন, এর কারনে কোন চুক্তি বা এই আইনের অধিন প্রদেয় কোন অর্থ; এবং 
ঙ) লে-অফ অথবা সাময়িক বরখাস্থের কারণে প্রদেয় কেন অর্থ।


ক্ষেত্রবিশেষে মজুরীর বিশেষ সংজ্ঞাঃ ১৪ ধারা(৩)
(৩) ধারা ১৯, ২০ অথবা ২৩ এর অধীন ক্ষতিপূরণ অথবা ধারা ২২, ২৩ অথবা ২৩ এর অধীন ক্ষতিপূরণ অথবা ধারা ২২, ২৩ অথবা ২৭ এর অধীন মজুরী হিসাবের প্রয়োজনে “মজুরী” বলিতে শ্রমিকের ছাঁটাই, বরখাস্ত, অপসারণ, ডিসচার্জ, অবসর গ্রহণ বা চাকুরীর অবসানের অব্যবহিত পূর্বের বার মাসে প্রদত্ত তাহার মূল মজুরী এবং মহার্ঘ ভাতা এবং এডহক বা অর্ন্তবর্তী মজুরী, যদি থাকে এর গড় বুঝাইবে । 


প্রকৃত মজুরি

ন্যূনতম মজুরি

Monday, 29 October 2018

শ্রমিকের সংজ্ঞা



শ্রমিক অর্থ শিক্ষাধীনসহ কোন ব্যক্তি, তাহার চাকুরীর শর্তাবলী প্রকাশ্য বা উহ্য যেভাবেই থাকুক না কেন, যিনি কোন প্রতিষ্ঠানে বা শিল্পে সরাসরিভাবে বা কোন ঠিকাদার, যে নামেই অভিহিত হউক না কেন, এর মাধ্যমে মজুরী বা অর্থের বিনিময়ে কোন দক্ষ, অদক্ষ, কায়িক, কারিগরী, ব্যবসা উন্নয়নমূলক অথবা কেরানীগিরী কাজ করার জন্য নিযুক্ত হন, কিন্তু প্রধানতঃ প্রশাসনিক, তদারকি কর্মকর্তা বা ব্যবস্থাপনামূলক কাজে দায়িত্বপ্রাপ্ত কোন ্ব্যক্তি ইহা অন্তর্ভূক্ত হবে না (২ (৬৫ ধারা))

১৭৫৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে এই অধ্যায়ে ‘শ্রমিক' অর্থ ধারা ২(৬৫) এ সংজ্ঞায়িত কোন শ্রমিক, এবং এই অধ্যারে অধীন শিল্প বিরোধ সম্পর্কে কোন কার্যধারার প্রয়োজনে, উক্ত বিরোধের সূত্রে অথবা বিরোধের ফলে লে-অফকৃত, ছাঁটাইকৃত, ডিসচার্জকৃত বা বরখাস্তকৃত অথবা অন্যভাবে চাকুরী হইতে অপসারিত কোন শ্রমিক অথবা যাহার লে-অফ, ছাটাই, ডিসচার্জ, বরখাস্ত বা অপসারণ হইতে উক্ত বিরোধ উত্থিত হইয়াছে এরূপ কোন শ্রমিক ইহার অন্তর্ভুক্ত হইবেন; কিন্তু কোন প্রতিষ্ঠানের পাহারা টহলদারী অথবা নিরাপত্তা স্টাফ, অগ্নি-নির্বাপক স্টাফের কোন সদস্য এবং গোপনীয় সহকারী ইহার অন্তর্ভুক্ত হইবেন না৷

ধারা ১৭৫- যা কারা ট্রেড ইউনিয়ন করতে পারবেন সে সম্পর্কিত শ্রমিকের সংজ্ঞা। (গ) ধারা ১৫০ তৎসহ চতুর্থ তফসিল- কারা কর্মস্থলে দুর্ঘটনার ক্ষতিপূরণের আওতায় পড়বেন তা সংজ্ঞায়িত করছে। (ঘ) ধারা ২৩৪- সেখানে শ্রমিককে লভ্যাংশের সুবিধাভোগী হিসেবে সজ্ঞায়িত করেছে।

শ্রম আইনে [বিশেষতঃ ২(৬৫) ধারা] শ্রমিকের যে সংজ্ঞাই থাকুক না কেন আমাদের মাননীয় উচ্চ আদালতে থেকে এই ক্ষেত্রে সুস্পষ্ট রায় ও নির্দেশনা রয়েছে। কিছু প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ মামলা থেকে সারমর্ম হ’ল-

(i) A person who on being employed does any skilled, unskilled, manual, technical, trade promotional or clerical work for hire or reward, whether the term of employment be expressed or implied [Managing Director, Rupali Bank Limited vs. Md. Nazrul Islam Patwary and others. (1996) 48 DLR (AD) 62].

(ii) A worker when on very solitary occasion does the function of a Manager or an Administrative Officer does not cease to be a worker [Indo Pakistan Corporation Ltd. vs. Frist Labour Court of East Pakistan, 21 DLR 285].

(iii) What is important in determining whether a person is a “worker” or not is to see the main nature of the job done by him/her and not so much his/her designation [Mujibur Rahman Sarker vs. Labour Court, Khulna (1981) 31 DLR 301].

(iv) Mere designation is not sufficient to indicate whether a person is a worker or an employer, but it is nature of work showing the extent of authority, which determines whether he/she is a worker or an employer. A person does not cease to be worker only because he/she is employed in a Supervisory capacity. To be able to say that he/she is not a worker it has to be established that he/she exercises functions mainly of a managerial or administrative nature [Dosta Text. Mills vs. Sudhansu Bikash Nath (1988) 40 DLR (AD) 45].