বিনা বেতনে ছুটি বলতে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর অধীনে প্রনীত বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ এর বিধি- ৩৮ এ উল্লেখ আছে। উক্ত বিধিতে বলা আছে, কোন মহিলা শ্রমিক প্রসুতি কণ্যান সুবিধা পাওয়ার অধিকারী না হলে তিনি তার জমাকৃত বাৎসরিক ছুটি এবং পীড়া ছুটি ভোগের পর আরও ছুটির প্রয়োজন হলে সেক্ষেত্রে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সংশ্লিষ্ট শ্রমিককে বিনা মজুরিতে ছুটি মঞ্জুর করিতে পারিবেন। উক্ত ক্ষেত্র ছাড়া বাংলাদেশ শ্রম আইন বা বিধির আর কোথাও বিনা মজুরীতে ছুটির উল্লেখ নাই।
যদি এক্ষেত্রে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কোন শ্রমিককে বিনা মজুরীতে ছুটি মঞ্জুর করলে উক্ত শ্রমিক তার ছুটির দিন গুলোতে কোন মজুরী বা ভাতা পাবেন না।
যদি সংশ্লিষ্ট মহিলা শ্রমিকের দুই বাচ্চা থাকে, তবে তিনি ১১২ দিন কাজে অনুস্থিত থাকার অনুমতি পাবেন কিন্তু পরিশোধ পাবেন উক্ত ১১২ দিনের মধ্যে তার জমাকৃত বাৎসরিক ছুটি এবং পীড়া ছুটি যতদিন থাকবে ততদিনের জন্য। বাৎসরিক ছুটি এবং পীড়া ছুটি প্রদানের পর উক্ত মেয়াদের অবশিষ্ট দিনগুলো বিনা মজুরীতে ছুটি পাবেন।
বিনা মজুরীতে ছুটি কালীন কি পরিশোধ করতে হবে সে বিষয়ে আইনে কোন সুনিদিষ্ট দিক নির্দশনা নেই; তবে এক্ষেত্রে বলা যায় একজন শ্রমিক মজুরী পরিশোধ যোগ্য ছুটিতে থাকলে ১১৯ ধারা অনুসারে যে ভাবে পরিশোধ পেতেন, বিনা মজুরীতে হলে সে ক্ষেত্রে উক্ত পরিশোধ আর পাবেন না; অর্থাৎ বিনা মজুরীতে ছুটির ক্ষেত্রে সংশ্লিষ্ট শ্রমিকের উক্ত দিনগুলো মোট মজুরী হতে অপরিশোধ যোগ্য হবে। এক্ষেত্রে মোট মজুরী বলতে মূল মজুরী, বাড়ী ভাড়া, চিকিৎসা ভাতা, খাদ্য ভাতা সহ অন্যান্য ভাতাকে বুঝাবে।
No comments:
Post a Comment