কোন প্রতিষ্ঠানে যে স্থায়ী পদের বিপরীতে কোন শিক্ষানবিস শ্রমিক নিয়োগ দেয়া হয় সে পদের কাজের ধরনের উপর ভিত্তি করে উক্ত পদের শিক্ষানবিস কাল নির্ধারিত হয়।
যদি কেরানী সংক্রান্ত কাজের স্থায়ী পদের বিপরীতে কোন শ্রমিককে শিক্ষানবিস শ্রমিক হিসেবে নিযুক্ত করা হয় তবে সে ক্ষেত্রে উক্ত শ্রমিকের শিক্ষানবিসকাল হবে ছয় মাস এবং পরবর্তীতে তা আর বর্ধিত করা যাবে না।
যদি কেরানী সংক্রান্ত কাজ ব্যতিত দক্ষতার প্রয়োজন নেই এরূপ অন্য কোন স্থায়ী পদের বিপরীতে কোন শ্রমিককে শিক্ষানবিস শ্রমিক হিসেবে নিযুক্ত করা হয় তবে সে ক্ষেত্রে উক্ত শ্রমিকের শিক্ষানবিসকাল হবে তিন মাস এবং তা আর বৃদ্ধি করা যাবে না।
যদি কেরানী সংক্রান্ত কাজ ব্যতিত দক্ষতার প্রয়োজন আছে এরূপ কোন স্থায়ী পদের বিপরীতে কোন শ্রমিককে শিক্ষানবিস শ্রমিক হিসেবে নিযুক্ত করা হয় তবে সে ক্ষেত্রে প্রথমত উক্ত শ্রমিকের শিক্ষানবিসকাল হবে তিন মাস। উক্ত তিনমাসে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষে যদি সংশ্লিষ্ট শ্রমিকের কাজের মান নির্নয় করা সম্ভব না হয় এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে উক্ত শ্রমিকের চাকুরি স্থায়ী বা অবসান না করেন এবং উক্ত শ্রমিকের চাকুরি সংক্রান্ত সিদ্ধান্ত নিতে আর পর্যবেক্ষনের প্রয়োজন আছে বলে মনে করেন তবে উক্ত শ্রমিকের শিক্ষানবিসকাল আরো তিন মাস বৃদ্ধি করা যাবে, এক্ষেত্রে উক্ত শ্রমিকের পরবর্তী বৃদ্ধি করা শিক্ষানবিস কাল তিন মাস সহ মোট শিক্ষানবিসকাল হবে ছয় মাস। এর পর উক্ত শ্রমিকের শিক্ষানবিসকাল আর বৃদ্ধি করা যাবে না।এধরনের দ্বিতীয় মেয়াদে পুনরায় শিক্ষানবিসকাল তিন মাস বৃদ্ধি করতে হলে প্রথম মেয়াদের শিক্ষানবিসকাল শেষ হওয়ার পূর্বে সংশ্লিষ্ট শ্রমিককে চিঠি দিয়ে তার দ্বিতীয় মেয়াদে শিক্ষানবিসকার বৃদ্ধির কথা জানাতে হবে, যদি উক্ত শ্রমিকে চিঠি দিয়ে শিক্ষানবিসকাল বৃদ্ধির কথা জানানো না হয় তবে প্রথম মেয়াদ অতিক্রম করার পর উক্ত শ্রমিকের চাকুরি সক্রিয় ভাবে স্থায়ী হয়ে যাবে এবং উক্ত সময় অতিক্রমের পরে শিক্ষানবিসকাল আর বৃদ্ধি করা যাবে না।
উপরোক্ত ক্ষেত্র সমুহ প্রত্যেক শ্রমিকের শিক্ষানবিসকাল অতিক্রম করার পর সক্রিয় ভাবে সংশ্লিষ্ট শ্রমিকের চাকুরি স্থায়ি হয়ে যাবে চিঠি ইস্যু করা হোক বা না হোক তাতে আইনগত কোন সমস্যা নাই, তবে ব্যাবস্থাপনার ভাল অনুশীলনের অংশ হিসেবে প্রত্যক শ্রমিকের শিক্ষানবিসকাল অতিক্রমের পর অনতিবিলম্বে চিঠি ইস্যু করা উচিত।
[রেফারেন্স ল- বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ধারা- ৪ এর উপ- ধারা ৬ থেকে ৮ পর্যন্ত]
No comments:
Post a Comment